×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০১-০৬
  • ৯৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। পরীক্ষা শেষে ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন।
ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফ এবং প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের স্টাফদেরও কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। পরীক্ষায় যাদের ফলাফল নেগেটিভ আসবে তারাই কেবল জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের অনুমতি পাবে।
বিসিবি কর্মকর্তাদের তথ্যমতে করোনা পরীক্ষার জন্য জাতীয় দলের সাপোর্ট স্টাফ, হোটেল সোনার গাঁ’র স্টাফ ও শেরেবাংলা স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানদের কাছ থেকে ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে।
আসন্ন সিরিজের জন্য গঠিত প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছে ৪৪জন ক্রিকেটার। এদের মধ্যে ২৪জন ওয়ানডে ও ২০জন টেস্টের জন্য ডাক পেয়েছেন। তবে ৩০জন খেলোয়াড়ের করোনা পরীক্ষা করানো হবে। কারণ আলাদাভাবে সর্বমোট ৪৪ জনের তালিকা হলেও ১২ জনের নাম রয়েছে উভয় তালিকায়।
ওয়ানডে ও টেস্ট উভয় দলে স্থান পেয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
এদের বাইরে ১০ জনের নাম রয়েছে ওয়ানডে তালিকায়। এরা হলেন- মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাইফুদ্দিন, আফিফ হোসেন, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদি হাসান ও রুবেল হোসেন।
শুধুমাত্র টেস্ট স্কোয়াডে আছেন মোমিনুল হক, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, আবু জাইদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও এবাদত হোসেন।
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই ৩০ ক্রিকেটারের করোনা পরীক্ষা। তবে এই মুহুর্তেই টিম হোটেলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের সুযোগ পাচ্ছেন না টেস্ট অধিনায়ক মোমিনুল ও অফ স্পিনার নাঈম হাসান। দুই জনেরই ইনজুরি সমস্যা রয়েছে। সম্পূর্ণ সুস্থ হবার পরই কেবল টিম হোটেলে যেতে পারবেন তারা।
প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক ও পেস বোলিং কোচ ওটিস গিবসন আগামী শুক্রবার ঢাকা এসে পৌঁছাবেন। তারাও জৈব সুরক্ষা বলয়ে যেতে পারবেন কেবলমাত্র করোনা পরীক্ষার পর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat