×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০১-০৬
  • ১৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি। এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ২০২০ সালের সেরা নায়িকা হয়েছেন তিনি। ‘কণ্ঠ’ ও ‘রবিবার’ ছবির জন্য ‘বেস্ট ফিমেল পারফর্মেন্স অব দ্য ইয়ার (মুভি)’ পুরস্কার জিতেছেন জয়া। ৪ জানুয়ারি রাতে জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

হইচইয়ের বরাতে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ও সিনেমার জন্য পুরস্কার প্রদান করেছে তারা। এতে চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে জয়া এ পুরস্কার পেয়েছেন। অতনু ঘোষের ‘রবিবার’র ছবিতে জয়া আহসানের সাথে স্ক্রিন শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।অন্যদিকে, শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি ‘কণ্ঠ। এতে রমিলা চরিত্রে অভিনয় করেছেন জয়া। তিনি একজন স্পিচ থেরাপিস্ট। এর মূল চরিত্র অর্জুন একজন কণ্ঠশিল্পী ও রেডিও জকি। একদিন হঠাৎ ক্যানসার রোগে আক্রান্ত হন তিনি। এই রোগে আক্রান্ত হয়ে অর্জুন বাকশক্তি হারান। স্পিচ থেরাপিস্ট জয়া তাকে কণ্ঠের বিভিন্ন রকম অনুশীলন করানোর মাধ্যমে পুনরায় তার বাকশক্তি ফিরিয়ে আনেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat