×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০১-০৬
  • ১০৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে অসুস্থ বাবার দেখাশোনা করে ঘুরতে বের হবার পর আর খোঁজ মেলেনি এসএম আবরার লাবিব নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর।
নিখোঁজ আবরার চবির ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (৬ জানুয়ারি) নগরের ডবলমুরিং থানায় এনিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লাবিবের খালাতো ভাই মুনতাসির উদ্দিন।
জানা গেছে, মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল থেকে আবরারের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। চট্টগ্রাম নগরের আগ্রাবাদ চৌমুহনী এলাকায় চাচার বাসায় থেকে পড়াশোনা করছিলেন নিখোঁজ এই শিক্ষার্থী। লাবিবের বাবা করোনাভাইরাস পজিটিভ হওয়ায় দীর্ঘদিন ধরে আগ্রাবাদের মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এতদিন বাবার দেখাশোনা করতে হাসপাতালেই ছিল লাবিব।
মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে হাঁটতে বের হয়ে সে আর ফিরে আসেনি।
ডবলমুরিং থানার উপপরিদর্শক এস এম মানিক বলেন, সকালে থানায় জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat