×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০১-০৭
  • ১০১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী বুধবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলে ‘ইসরাইলি আগ্রাসনের’ জবাব দিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ’সানা’ পরিবেশিত খবরে বলা হয়, ইসরাইল রাত ১১ টার দিকে বিরোধপূর্ন গোলান মালভূমি থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ওই সূত্র আরো জানায়, ‘আমাদের প্রতিরক্ষা বাহিনী এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।’
পরে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা (এসওএইচআর) জানায়, ইসরাইলি বিমান হামলায় ‘হতাহত’ হলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এসওএইচআর জানায়, দামেস্কর দক্ষিণাঞ্চলে বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ইসরাইল এসব হামলা চালায়। ইরানি বিপ্লবী গার্ডের একটি প্রতিনিধি দলঐ এলাকা পরিদর্শনের দু’দিন পর ইসরাইল সেখানে এ বিমান হামলা চালায়।
এ ঘটনার ব্যাপারে ইসরাইলের কোন মন্তব্য পাওয়া যায়নি।
গত মাসে ইসরাইল জানায়, তারা ২০২০ সালে প্রতিবেশি এ দেশের প্রায় ৫০টি অবস্থানে হামলা চালিয়েছে।
উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ লোক গৃহহীন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat