×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০১-০৮
  • ১০৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডোনাল্ড ট্রাম্প প্রথম বারের মতো বৃহস্পতিবার জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং স্বীকার করেছেন ইউএস ক্যাপিটলে তার সমর্থকদের হামলার জন্য ক্ষমতা থেকে অপসারণের চাপ বৃদ্ধি পাওয়ায় তাঁর প্রেসিডেন্সির অবসান ঘটতে যাচ্ছে।
বাইডেনের বিজয়ের স¦ীকৃতি দানে কংগ্রেসের অধিবেশনের অস্থায়ী স্থগিতাদেশের পরে ব্যাপক সমালোচিত ট্রাম্প টুইটারে প্রচারিত এক ভিডিওতে তার নামে কংগ্রেস অধিবেশনে হামলাকারীদের নিন্দা জানান। তবে তিনি বিজয়ী জো বাইডেনকে এখন পর্যন্ত অভিনন্দন জানাননি এমনকি তার উত্তরসূরির নাম উল্লেখ করেননি।
সমর্থকদের সমাবেশে উস্কানি এবং তাদেরকে ক্যাপিটলের দিকে মার্চ করার ব্যাপারে ইন্দন দেয়ার একদিন পরে শ্রুতিকটুভাবে সুর বদল করে ট্রাম্প ‘এই মুহূর্তে স্বাভাবিক থাকতে এবং পূনর্মিলনের আহবান জানিয়েছেন।’
ট্রাম্প বলেন, ‘আমরা একটি তীব্র নির্বাচনী লড়াইয়ের মধ্য দিয়ে এসেছি। আবেগ এখনো চড়া। তবে এখন ক্ষোভ প্রশমিত করতে হবে এবং শান্তি ফিরিয়ে আনতে হবে।’
তিনি বলেন, ‘২০ জানুয়ারি নতুন প্রশাসনের যাত্রা শুরু হবে। আমি এখন মসৃণ, সুশৃংঙ্খল এবং নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার প্রতি গুরুত্ব দিচ্ছি।’
‘আপনাদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন আমাকে গোটা জীবনের জন্য সম্মানিত করেছে’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমেরিকার গণতন্ত্র রক্ষায় তিনি লড়াই করেছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat