×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২১-০১-১৮
  • ১০১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদমান সম্পত্তি জোড়পূর্বক দখল করার চেষ্টার অভিযোগে পুলিশ দুথজনকে
গ্রেফতার করে সোমবার আদালতে চালান দিয়েছে। গ্রেফতারকৃত দুজন হলেন-
স্থানীয় এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের মনোবিজ্ঞান বিষয়ের প্রভাষক মাহবুবুল আলম বাচ্চু ও তুষার কান্তি সাহা।

উল্লাপাড়া মডেল থানা সূত্রে জানা যায়, পৌর শহরের শ্রীকোলা মহল্লায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাহবুবুল আলম বাচ্চু
বিবাদমান সম্পত্তি জোড়পূর্বক ঝিকিড়া মহল্লার তুষার কান্তি সাহার এ সম্পত্তি দখল করে নেয়ার চেষ্টা চালায়।

এ সময় তুষার কান্তি সাহা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আদালতের আদেশ অমান্য করায়
মাহবুবুল আলম বাচ্চু ও তুষার কান্তি সাহাকে এ সময় আটক করে। আরো জানা যায়, প্রায় তিন সপ্তাহ আগে ভুয়া কাগজপত্র দেখিয়ে
উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মৌজার ১৪৯ খতিয়ানের আর, এস ৪৯৯ দাগের ০৮ শতক সম্পত্তি মাহবুবুল আলম দখলের নেওয়ার চেষ্টা করে।
তুষার কান্তি সাহা সে সময় থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই সময় অভিযোগ পেয়ে পুলিশ বাধা দিলে মাহবুবুল আলম বাচ্চু জমি
দখলে ব্যর্থ হয়।উল্লাপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম জানান, পৌর শহরের শ্রীকোলা মহল্লার বিবাদমান জায়গার
উপর বিজ্ঞ আদালত থেকে ১৪৪ ধারা জারি আছে। আদালতের এ আদেশ অমান্য করায় এবং শান্তি শৃংখলা বজায় রাখতে মাববুবুল আলম বাচ্ছু ও
তুষার কান্তি সাহা কে গ্রেফতার করে আদালতে চালান দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat