×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০১-১৯
  • ১২২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন করোনা মহামারির কারণে আটকে পড়া বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের সেদেশে ফিরিয়ে নিতে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানিকে অনুরোধ করেছেন।
আজ বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে আলাপকালে ড. মোমেন এ অনুরোধ করেন।
সাধারণ ক্ষমার আওতায় ৩০ হাজার অনিয়মিত প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়মিত করায় বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধির অনুরোধ করেন।
বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কন্সাল্টেশন (এফওসি) শিগগির ঢাকায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মতি প্রকাশ করেন।
ড. মোমেন প্রবাসী বাংলাদেশিসহ বাহরাইনে অবস্থানরত সকলের জন্য বিনামূল্যে টিকা বিতরণের জন্য সেদেশের সরকারকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat