×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০১-২৬
  • ১১১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৮ জন, করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ জন, এসময়ে করোনাভাইরাসে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া ১৫ জনের মধ্যে সিলেট জেলার ১৪ ও সুনামগঞ্জের ১ জন রয়েছেন । সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থতার সংখ্যা ১৫ হাজার ২৮ জন। এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ১২১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯২ জন, হবিগঞ্জে ১ হাজার ৬০৬ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৮০৯ জন সুস্থ হয়েছেন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৩৮ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৭ ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে মোট রোগীর সংখ্যা ১৫ হাজার ৯২৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৪৯৪, সুনামগঞ্জে ২ হাজার ৫৩২, হবিগঞ্জে ১ হাজার ৯৮০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯২১ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭২ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০৮, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৫৯ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৫৪ ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে মোট হোম কোয়ারেন্টিনে আছেন ৩৬৫ জন, এর মধ্যে সিলেট জেলায় ২৯০ জন, হবিগঞ্জে ৪ জন ও মৌলভীবাজার জেলার ৭১ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat