×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০১-২৮
  • ৯২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি জন সমর্থনের হার ডোনাল্ড ট্রাম্পের পুরো শাসনামলের চেয়ে অনেক বেশি। তিনি দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পর চালানো জরিপের ফলাফলে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বুধবার প্রকাশিত মনমাউথ ইউনিভার্সিটি পরিচালিত নতুন এক জরিপে দেখা যায় ৫৪ শতাংশ আমেরিকান নাগরিককে বাইডেনের কাজের প্রতি সমর্থন জানান এবং ৩০ শতাংশ মার্কিন জনগণ তার কাজের ব্যাপারে ভাল বলেননি।
ট্রাম্প তার শাসনামলের অধিকাংশ সময় কাটিয়েছেন ৪০ শতাংশেরও কম জন সমর্থন নিয়ে এবং গ্যালাপের জরিপ অনুযায়ী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় তার প্রতি জন সমর্থন ছিল মাত্র ৩৪ শতাংশ। কোন মার্কিন প্রেসিডেন্টের বিদায়ের সময় জন সমর্থনের ক্ষেত্রে এটি একটি সর্বনি¤œ রেকর্ড।
এদিকে সোমবার প্রকাশিত মর্নিং কনসাল্টের এক জরিপে দেখা যায় যুক্তরাষ্ট্রের ৫৬ শতাংশ জনগণ বাইডেনের প্রতি সমর্থন জানান এবং ৩৪ শতাংশ সমর্থন করেননি। সোমবার প্রকাশিত আরেকটি জরিপে বাইডেনের প্রতি ৬৩ শতাংশ মার্কিন নাগরিককে সমর্থন জানাতে দেখা যায়। হিল-হ্যারিসএক্স জরিপটি পরিচালনা করে।
মনমাউথের জরিপে বাইডেনের প্রতি ৯০ শতাংশ ডেমোক্রেটস সমর্থন জানান। তবে এ জরিপে তিনি মাত্র ৪৭ শতাংশ নিরপেক্ষ জনগণের এবং ১৫ শতাংশ রিপাবলিকানের সমর্থন পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat