×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০১-৩১
  • ৯৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। আজ সকাল ১০টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের গাড়িতে করেই বাড়ি ফেরেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। গাঙ্গুলী সম্পূর্ণ সুস্থ আছেন বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।
দ্বিতীয়বার মত বুকে ব্যথা নিয়ে গত ২৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন গাঙ্গুলী। হাসপাতালে যাবার পর গাঙ্গুলীর ইকো-ইসিজির রিপোর্টে সমস্যা দেখা যায়। এরপর ২৮ জানুয়ারি গাঙ্গুলীর হৃদযন্ত্রে দু’টি রিং বসানো হয়।
হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে গাঙ্গুলীর হৃদযন্ত্রে রিং বসানোর প্রক্রিয়াটি সম্পন্ন হয়। হাসপাতাল থেকে বের হয়ে দেবী শেঠি জানিয়েছিলেন, ‘পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো সমস্যা হয়নি।’
গাঙ্গুলীকে বাসায় যাবার অনুমতি দিয়ে চিকিৎসক আফতাব খান বলেন, ‘সুস্থ আছেন সৌরভ। তাই তাকে বাসায় যাবার অনুমতি দেয়া হয়েছে। তবে বিশ্রামে থাকতে বলা হয়েছে তাকে।’
গত ২ জানুয়ারি সকালে জিম করার সময় বুকে ব্যথা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গাঙ্গুলী। হৃদযন্ত্রে তিনটি ‘ব্লক’ ধরা পড়ে তার। একদিন পরই তার হৃদযন্ত্রে একটি রিং বসানো হয়। তবে বাকী দু’টি রিং তখন বসানো হয়নি।
তবে একটি রিং পড়ানোর পর গাঙ্গুলীকে পর্যবেক্ষণ করে পুরোপুরি ফিট বলে ঘোষনা দিয়েছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তাই এক সপ্তাহ হাসপাতালে থেকে গত ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরেন গাঙ্গুলী। কিন্তু ৩ সপ্তাহ হবার আগেই আবারো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন গাঙ্গুলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat