×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০২-০৪
  • ৮৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
আট নম্বরে নেমে ১০৩ রান করেন মিরাজ। বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আট নম্বরে নেমে সেঞ্চুরি করছেন মিরাজ।
২০১৬ সালে টেস্ট অভিষেকের পর, ২৩তম টেস্টে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন মিরাজ। সেঞ্চুরিটি মিরাজের অনেক স্বাদের ‘এক’ সেঞ্চুরি হয়ে গেল এটি। কারন এই টেস্টের আগে আন্তর্জাতিক, প্রথম শ্রেনি, লিস্ট ‘এ’ ও টি-টুয়েন্টিতে কোন সেঞ্চুরি ছিলো না মিরাজের।
বাংলাদেশের জার্সি গায়ে ৪৪টি ওয়ানডে, ১৩টি টি-টুয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী মিরাজ। ৪০টি প্রথম শ্রেনি, ৯৩টি লিস্ট ‘এ’ ও ঘরোয়া ৭৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। কিন্তু কখনই তিন অংকে পা দিতে পারেননি তিনি।
আজকের সেঞ্চুরির আগে টেস্টে মিরাজের সর্বোচ্চ রান ছিলো অপরাজিত ৬৮। ওয়ানডেতে ৫১ ও টি-টুয়েন্টিতে অপরাজিত ১৯ রান।
ঘরোয়া আসর প্রথম শ্রেনির ক্রিকেটে ৮০, লিষ্ট ‘এ’তে ৫২ ও টি-টুয়েন্টিতে অপরাজিত ৮৭ রান আছে মিরাজের। কিন্তু একটি সেঞ্চুরির জন্য মনের গহীনে ছিলো বড় আক্ষেপ।
টেস্টে ২টি ও ওয়ানডেতে ১টি হাফ-সেঞ্চুরি করেছেন মিরাজ। তবে টি-টুয়েন্টিতে হাফ-সেঞ্চুরিও করতে পারেননি তিনি।
প্রথম শ্রেনির ক্রিকেটে ৮টি হাফ-সেঞ্চুরি, লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫টি ও টি-টুয়েন্টিতে ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন মিরাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat