×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-০৮
  • ১১২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় বোগদাদ পরিবহরেন যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসে থাকা আরো কমপক্ষে ২০ যাত্রী। সোমবার বেলা ১১ টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের মৌতাবাড়ী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে চাঁদপুর অভিমুখী বোগদাদ সার্ভিসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে ঘটনাস্থলেই দুই নারী যাত্রী নিহত হয়। এ ঘটনায় আরও ২০ যাত্রী আহত হয়েছে।
নিহতরা হলেন- শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামের ডা. রনজিত চন্দ্র দাসের স্ত্রী বিভা রানী দাস (৬৫) ও কুমিল্লার চান্দিনা উপজেলার নিমসার এলাকার মৃত সুবল চন্দ্র ভৌমিকের স্ত্রী গীতা রানী ভৌমিক (৬২)। তারা উভয়ে বেয়াইন সম্পর্কীয়।
খবর পেয়ে থানা পুলিশ, শাহরাস্তি ও কচুয়া ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করে কচুয়া, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশাপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রেরণ করে। নিহতদের লাশ শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, দুর্ঘটনায় দুই নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কাজে অংশ নেন, তারা গাড়ি উদ্ধার অভিযানে ঘটনাস্থলে রয়েছে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার ও পৌর মেয়র হাজী আ. লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat