×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০২-১৩
  • ৯০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাটিনা ব্রীজের পশ্চিম পাশে লাইনের চেলের মাঝখানে ফাটল দেখে পথচারীরা লাল কাপড় টানিয়ে ধরায় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেন ঢাকা থেকে নীলফামারি গামী নীল সাগর এক্সপ্রেস ট্রেন ও ট্রেনের প্রায় ৩ শত যাত্রী ।


জানা যায় শনিবার বেলা ১১ টার দিকে ঢাকা- ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া পৌর এলাকার ঘাটিনা রেল ব্রীজের পশ্চিমে ৪ শত গজ দুরে চেলের মাঝখানে ফেটে দু ভাগ হয়ে যায় । এক পথচারী দেখতে পেয়ে পার্শবর্তী গ্রামের সাদ্মাম ও ওমর ফারুককে ডেকে নিয়ে লাল কাপড় টানিয়ে ধরে । এ সময় ঢাকা থেকে নীলফামারি গামী নীল সাগর এক্সপ্রেস ট্রেন পার হতে ছিলো । লাল কাপড় টানানো দেখে চালক ট্রেনটি থামিয়ে ফেলে । এতে রক্ষা পায় ট্রেন ও ট্রেনের প্রায় ৩ শত যাত্রী । বিষয়টি তাৎক্ষণিক উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টারকে যানালে তিনি দ্রুত লাইন মেরামত করে ট্রেন চলাচল সাভাবিক করে ।

এ ব্যাপারে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ রফিকুল ইসলাম রফিক চেলের মাঝখানে ফাটলের কথা স্বীকার করেন । তিনি জানান ঘটনার স্বলের পাশই পিডাব্লিউডির কর্মচারীরা কাজ করতে ছিলো । তাদের দ্বারা দ্রুত লাইন মেরামত করে ট্রেন চলাচল সাভাবিক করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat