×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০২-১৪
  • ৯০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন ‘সুহৃদ১৮’।
১৮’শ বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন ‘সুহৃদ ১৮’ এর সদস্যরা মুজিববর্ষে তাদের সরকারি চাকুরির ২২ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময়ে সংগঠনের সভাপতি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) মো. জাহিদুল ইসলাম ভূঞা এবং সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) গৌতম চন্দ্র পালসহ ৭২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের সময়ে তারা জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে একান্তভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাত্রিতে শাহাদাৎ বরণকারী জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময়ে সংগঠনের সভাপতি সকলের পক্ষ থেকে পরিদর্শন বইতে অনুভূতি লিপিবদ্ধ করে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat