×
ব্রেকিং নিউজ :
সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
  • প্রকাশিত : ২০২১-০২-১৭
  • ৯৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদন্ড প্রাপ্ত ১০আসামির ফাঁসির আদেশ হাইকোর্টে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন জেলার সাধারন মানুষ। এ মামলার রায় দ্রুত কার্যকর করার দাবী জানিয়েছেন গোপালগঞ্জবাসী।
এদিকে, ২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলায় দ্রুতবিচার ট্রাইব্যুনালে মৃত্যুদন্ড প্রাপ্ত ১০ আসামির সাজা হাইকোর্ট বহাল রাখায় কোটালীপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
আজ বুধবার হাইকোর্টের রায় ঘোষনার সঙ্গে সঙ্গে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে একটি আনন্দ-মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে একটি পথসভায় মিলিত হয়।
এ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা, হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে তা কার্যকরের দাবি জানান। পথসভা শেষে আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপজেলা সদরে দলীয় নেতাকর্মী ও জনগনের মাঝে মিষ্টি বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat