×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০২-১৯
  • ১০০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নতুন মুখ হিসেবে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে অন্তর্ভুক্ত করে আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ২০ সদস্যের দল ঘোষনা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এ ছাড়াও দলে ফিরেছেন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন-নাইম শেখ ও পেসার আল-আমিন হোসেন। ঘরের মাঠে সর্র্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন না তারা।
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সাকিব। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব। ঐ দলে ছিলেন স্পিনার তাইজুল ইসলামও। তবে নিউজিল্যান্ড সফরের দলে বিবেচিত হননি তিনি।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ ওয়ানডে সিরিজটি খেলতে আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।
ইতোমধ্যে বিশ্বকাপ সুপার লিগে ৩০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। সম্প্রতি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে টাইগাররা। ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি অনেক বেশি চ্যালেঞ্জিং।
নিউজিল্যান্ডে পৌঁছানোর পর কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ দলকে। কোয়ারেন্টাইন শেষে অনুশীলন পর্ব শুরু করতে পারবে টাইগাররা।
ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগোতে আগামী ২০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম ও তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। আর দ্বিতীয়টি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
হ্যামিল্টনের সিডন পার্কে ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ মার্চ ও পহেলা এপ্রিল হবে পরের দু’টি টি-টুয়েন্টি। শেষ দু’টি টি-টুয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদি হাসান এবং নাসুম আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat