×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-০৩-০২
  • ৮৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নীতি এবং গতিশীল নেতৃত্বে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ গত ১০ বছরে ভালো করেছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘের কমিটি ফর ডেভলপমেন্ট পলিসি (সিডিপি) স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) অবস্থান থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ করেছে। দেশের অর্থনীতি অন্যান্য দেশের চেয়ে গত ১০ বছরে ভালো করেছে।” রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের সদর দফতরে ভার্চুয়ালি ‘বঙ্গবন্ধু কর্নার এবং মুজিব কর্নার’ উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব এম আসাদুল ইসলাম এবং সোনালী ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো.আতাউর রহমান প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। তিনি বলেন, “কোভিড ১৯ মহামারি সত্ত্বেও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো করছে। আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা জাতিসংঘের এই স্বীকৃতি পেয়েছি।” তিনি কোভিড ১৯ মহামারিকালে উদ্দীপনা প্যাকেজের ব্যবস্থা করে এবং দেশের অর্থনীতি স্থিতিশীল রাখায় অবদানের জন্য সকল ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন।
বঙ্গবন্ধু এবং মুজিব কর্নার স্থাপনের জন্য সোনালী ব্যাংককে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও মুজিব কর্নার স্থাপন বঙ্গবন্ধু এবং তার জীবন ও দেশের জন্য সংগ্রাম সম্পর্কে জানতে সহায়ক হবে।
এম আসাদুল ইসলাম বলেন, কর্নারটি পরবর্তী প্রজন্মের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে সহায়ক হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে জ্ঞান আহরণের মাধ্যমে তারা এই জ্ঞান তাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
মো: আতাউর রহমান প্রধান জানান, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্য সরকার ২ শতাংশ উদ্দীপনা সুবিধা দেয়ার সুবাদে রেমিটেন্স প্রবাহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে।2

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat