×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৩-০৬
  • ১১৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪-দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি আজ স্বাধীনতাবিরোধী অপশক্তিকে মোকাবেলা করে অসাম্প্রদায়িক ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ধর্ম ও দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার সকালে ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা শহরের ফায়ার সার্ভিস সড়কের আখড়াবাড়ি মন্দির চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ।
আমির হোসেন আমু এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্য করে দেশের চাকা পিছনের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাল ধরার পর বাংলাদেশ আজ সারাবিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
এরআগে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নির্মল চন্দ্র দে’র সভাপতিত্বে এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকারের সঞ্চালনায় এ সম্মেলনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং উপস্থিত ছিলেন।
পরে শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অসীম কুমার সাহাকে সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক তরুণ কর্মকারকে সাধারণ সম্পাদক করে জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat