×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৩-০৯
  • ৯৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার মার্কিন সামরিক কমান্ডের নেতৃত্বে দুই নারীর নাম ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এ ধরণের সিনিয়র পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা হবেন কেবলমাত্র দ্বিতীয় ও তৃতীয় নারী। খবর এএফপি’র।
খবরে বলা হয়, সামরিক বাহিনীর সর্বোচ্চ চার তারকা জেনারেলের র‌্যাঙ্ক পাওয়া একমাত্র নারী মার্কিন বিমান বাহিনীর জেনারেল জ্যাকুয়েলিন ভন ওভোস্ট ট্রান্সপোর্টেশন কমান্ডের (ইউএসট্র্র্র্র্র্র্রান্সকম) নেতৃত্ব দেয়ার মনোনয়ন পেয়েছেন।
তিন তারকা সেনা জেনারেল লরা রিচার্ডসন সাউদার্ন কমান্ডের (সাউথকম) নেতৃত্ব দেয়ার মনোনয়ন পেয়েছেন। এ কমান্ড সেন্ট্রাল ও ল্যাটিন আমেরিকার দায়িত্ব পালন করে। এছাড়া তিনি তার চার তারকা পদ মর্যদা গ্রহণ করবেন।
সিনেট তাদের মনোনয়ন নিশ্চিত করলে ভন ওভোস্ট ও রিচার্ডসন লোরি রবিনসনের স্থলাভিষিক্ত হবেন। রবিনসন হলেন মার্কিন সামরিক কমান্ডের হাল ধরা প্রথম নারী। তিনি ২০১৮ সালে অবসর গ্রহণের আগে নর্দার্ন কমান্ডের (নর্থকম) নেতৃত্ব দেন।
মার্কিন সামরিক বাহিনীর ১১ টি কমান্ডস রয়েছে। চার তারকা বিশিষ্ট জেনারেলরা এসব কমান্ডের নেতৃত্ব দিয়ে থাকেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat