×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৩-০৯
  • ৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সুযোগ ও সক্ষমতার সমন্বয়ে নারীদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা নিশ্চিত করা সম্ভব।
তিনি আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে ‘পাঁচ দশকে বিভিন্ন পেশায় নারীর অগ্রগতি, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান এবং ডিআরইউ নারী সদস্যদের পত্রিকা ‘কন্ঠস্বর’-এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।
স্পিকার বলেন, নারীরা নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতা দিয়ে প্রতিটি ক্ষেত্রে ও বিভিন্ন পেশায় সফলতার স্বাক্ষর রাখছে। গণমাধ্যমেও নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দৃশ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে নারীদের অগ্রগতি নিশ্চিত করার জন্য আইনী কাঠামো ও প্রাতিষ্ঠানিক ভীত সন্নিবেশ করেছিলেন।
এসময় স্পিকার ‘কন্ঠস্বর’-এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে মাহমুদা চৌধুরী, ফরিদা ইয়াসমিন, শাহনাজ বেগম, নাদিরা কিরণ, শারমিন রিনভী ও আঙুর নাহার মন্টিকে সম্মাননা প্রদান করা হয়।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত আসন পঞ্চাশে উন্নীত করেছেন। বর্তমানে ২৩ জন নারী সংসদ সদস্য সরাসরি নির্বাচিত। জাতীয় নারী উন্নয়ন নীতি, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, মায়ের মাধ্যমে সন্তানের নিকট নাগরিকত্ব প্রদানসহ নারী উন্নয়নে শেখ হাসিনা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। নারী সহিংসতা প্রতিরোধে ব্যাপক পরিবর্তন এসেছে এবং এক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোভিডকালীন সংকটময় সময়ে প্রধানমন্ত্রী নারীদের জন্য যে প্রণোদনা ঘোষণা করেছেন তা নারী উদ্যোক্তাদের কাছে সহজে পৌঁছে দিতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান স্পিকার।
স্পিকার বলেন, নারীদের এগিয়ে নিতে হলে বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি তথ্য-প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ জরুরি। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের সরাসরি সম্পৃক্ত করতে হবে। কেননা, কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে নারী নির্যাতন ও সহিংসতা বৃদ্ধি পেলেও, এই সময়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, অনলাইনভিত্তিক ব্যবসা প্রসারের মাধ্যমে অর্থনীতিতে তাদের অবদান ছিল লক্ষণীয়।
ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক মালেকা বানু এবং ডিআরইউ সাধারণ সম্পাদক মশিউর রহমান খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ডিআরইউর নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat