×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৩-১১
  • ৯৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৬৭তম দিনে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৬ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩০৭ জন।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন মৃত্যুবরণ করেছেন, এদের সবাই পুরুষ। গতকালের চেয়ে আজ ১ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৭ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৫০২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৫৪ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৫৮ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৭ হাজার ৩২ জনের নমুুনা পরীক্ষায় ১ হাজার ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৩৩ জন বেশি শনাক্ত হয়েছেন।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৮২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫ দশমিক ৯৮ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ১৬ শতাংশ কম।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৪২ লাখ ১৬ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩২ লাখ ৩০ হাজার ৫০৬টি হয়েছে সরকারি এবং ৯ লাখ ৮৫ হাজার ৫২২টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ১৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩০৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ২৬৪ জন। গতকালের চেয়ে আজ ৪৩ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৭ হাজার ৯২০ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৯১ দশমিক ৫৯ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৭ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ১৪ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৭ হাজার ২৯৯ জনের। গতকালের চেয়ে আজ ৭১৫টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৪০টি ও বেসরকারি ৬৯টিসহ ২১৯টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৫৮ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৭ হাজার ৩২ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ২৬টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat