×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৩-১২
  • ৮৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন বায়োটেক কোম্পানি নোভাভাক্সের তৈরি কোভিড-১৯ টিকার পরীক্ষায় দেখা গেছে করোনাভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত রোগিদের ক্ষেত্রে এ টিকা শতভাগ কার্যকরি। এক্ষেত্রে বিভিন্ন ট্রায়ালের পর কোম্পানিটি বৃহস্পতিবার একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফলাফলে দেখা গেছে, করোনায় হালকা ও মাঝারিভাবে আক্রান্তদের ক্ষেত্রেও এটি অনেক কার্যকরি । এছাড়া দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরণের ক্ষেত্রেও এ টিকার কার্যকারিতা লক্ষ্য করা গেছে।
গত জানুয়ারিতে ঘোষিত অন্তবর্তী ফলাফলের পর চূড়ান্ত বিশ্লেষণ করে বৃহস্পতিবার এ টিকার এমন কার্যকারিতার কথা জানানো হয়।
ব্রিটেনে তৃতীয় ও চূড়ান্ত ধাপের ট্রায়ালে করোনাভাইরাসে হালকা , মাঝারি ও মারাত্মকভাবে আক্রান্ত রোগিদের ক্ষেত্রে টিকাটি ৯৬.৪ শতাংশ কার্যকর হয়েছে। এ ট্রায়ালে ১৮ থেকে ৮৪ বছর বয়সের মোট ১৫ হাজার মানুষ অংশ গ্রহন করে। এদের মধ্যে ২৭ শতাংশ মানুষের বয়স ছিল ৬৫ বছর। করোনার প্রকৃত স্ট্রেনে আক্রান্তের ক্ষেত্রে এমন ফলাফল পাওয়া যায়।
করোনাভাইরাসের ভিন্ন ধরণ বি.১.১.৭-এ আক্রান্তের ক্ষেত্রে নোভাভ্যাক্স টিকা ৮৯.৭ শতাংশ কার্যকর বলে জানা গেছে।
দক্ষিণ আফ্রিকায় ছোট পরিসরে ফেজ ২বি ট্রায়ালে এ টিকার ৪৮.৬ শতাংশ কার্যকারিতা লক্ষ্য করা গেছে। এ ধাপের পরীক্ষায় প্রায় দুই হাজার ৬০০ লোক অংশগ্রহণ করে। তবে এইচআইভি নেগেটিভ স্বেচ্ছাসেবকদের মধ্যে টিকাটির কার্যকারিতার হার ৫৫.৪ শতাংশ।
উভয় পরীক্ষায় থেকে জানা যায়, এনভিএক্স-কোভ২৩৭৩ নামের এ টিকা মারাত্মকভাবে আক্রান্ত রোগিদের ক্ষেত্রে শতভাগ কার্যকর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat