×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২১-০৩-১৫
  • ৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও সুস্থ চিন্তা-চেতনার বিকাশ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।
আজ রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত ‘আন্ত:ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা ২০২১’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ছেলে-মেয়েদের সকল প্রকার অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মকে খেলাধুলার জন্য মাঠে আনতে হবে।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণের পর থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিকল্পিতভাবে শহরের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী বলেন, রাজধানীবাসী দু’জন যোগ্য নগর পিতা পেয়েছেন। তারা ঢাকাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি বলেন, দু’মেয়র রাজধানীর খালগুলো দখলমুক্ত করে সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা সহ অন্যান্য সমস্যা সমাধান করে নাগরিকদের সকল সুবিধা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছেন।
পরে, স্থানীয় সরকার মন্ত্রী ক্রিকেট এবং ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat