×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৩-২০
  • ৯৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- লোহাগাড়া লোহাগাড়া সুখছড়ি এলাকার আব্দুল রহমানের ছেলে ওবাদুল হক (৩০) ও পদুয়া ইউনিয়নের জংগল পদুয়া এলাকার মো. ওসমানের ছেলে মো.নোমান (২২)।
শনিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়াস্থ ছদাহা রাজঘাটা এস আই পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেলে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো দুই যুবক। এস আই পার্কের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলে থাকা দুই যুবক।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রব জানান, মোটরসাইকেলের ২ আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat