×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৩-২৩
  • ৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত একটি হত্যা মামলার রায়ে ১ ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড এবং আরেক জনের ৩ মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন।
জেলার আত্রাই উপজেলার জাহাঙ্গীর প্রামানিক (৩০) নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে উক্ত আদালতের বিজ্ঞ বিচারক গাজী দেলোয়ার হোসেন মঙ্গলবার দুপুরে এই রায় প্রদান করেছেন।
রায়ে ওই মামলার আসামী আত্রাই উপজেলার কচুয়া উত্তর পাড়া গ্রামের মো. রেজাউল প্রামানিক ওরফে লালু (৩৫) কে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ড, অপর আসামী লালুর স্ত্রী লাকী বেগমকে ৩ মাসের সশ্রম কারাদন্ড, নগদ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২০১৪ সালের ৫ মার্চ আত্রাই উপজেলার কচুয়া উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর প্রামাণিককে রাতের বেলা গভীর নলকূপ ঘর পাহারা দেওয়ার সময় গলা কেটে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর প্রামাণিকের সঙ্গে রেজাউল প্রামাণিকের বিরোধ চলে আসছিল। বিরোধের এই জের ধরে উভয়পক্ষের মধ্যে একাধিকবার কথা কাটাকাটিও হয়।
২০১৪ সালের ৫ মার্চ জাহাঙ্গীর হত্যার ঘটনায় তার স্ত্রী সাথী বেগম বাদী হয়ে রেজাউল প্রামাণিকসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ঘটনার পর দিন আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জাহাঙ্গীর হত্যা মামলায় আত্রাই থানার পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ খান ২০১৪ সালের ৩০ এপ্রিল রেজাউল করিম ও তার স্ত্রী লাকি বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের উক্ত বিজ্ঞ বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌসুলি (এপিপি) সামছুর রহমান ও আসামি পক্ষে এইচএম জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat