×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৩-২৫
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা (উত্তরা) র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আশিক বিল্লাহ এ অনুরোধ জানান।
এসময় র‌্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে সভা-সমাবেশ না করার অনুরোধ জানিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, র‌্যাব এসব তৎপরতা কঠোরভাবে মনিটরিং করছে। দেশের ভাবমূর্তির স্বার্থে এসব থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভিভিআইপি অতিথিদের আগমনকে ঘিরে কোনো কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই উল্লেখ করে আশিক বিল্লাহ জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফর করছেন। অতিথিদের আগমনের যে সূচি রয়েছে, সে অনুযায়ী র‌্যাব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। অতিথিদের আগমনসূচিতে যেসব স্থান রয়েছে (ঢাকার ভেতরে ও বাইরে) সেখানে র‌্যাব তিন ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, ‘স্থানগুলোতে র‌্যাব সদস্যদের দৃৃশ্যমান উপস্থিতি, গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং করছে। বিগত দিনে র‌্যাব যেভাবে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে আগামী দিনগুলোতেও র‌্যাব তার স্বাক্ষর রেখে যাবে’।
র‌্যাবের এ কর্মকর্তা জানান, ‘আগত ভিভিআইপি অতিথিরা ঢাকা ও ঢাকার বাইরে যেসব স্থানে যাবেন, সেখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের সাইবার শাখা সক্রিয় রয়েছে। একই সঙ্গে র‌্যাব ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বেশ কয়েকদিন ধরে কাজ করছে। নিরাপত্তার স্বার্থে তারা বিভিন্ন দিক পর্যবেক্ষণ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat