×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৩-২৬
  • ৮৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও যারা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের মূলোৎপাটনের প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
মন্ত্রী ড. হাছান বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু যার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে, তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এটি আমাদের বড় অর্জন।’
বাংলাদেশ আজ খাদ্যে উদ্বৃত্তের দেশ, পৃথিবীর বুকে বাংলাদেশ আজ একটি গর্বিত দেশ, বাঙালি একটি গর্বিত জাতি, আর এ অর্জন সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে, বলেন তিনি।
অপরদিকে স্বাধীনতাবিরোধী চক্র এখনও আস্ফালন করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা এখনও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কৃষ্টি, সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের প্রত্যয় হচ্ছে, এই স্বাধীনতাবিরোধীদের মূলোৎপাটন করা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat