×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৩-২৬
  • ৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিঙ্কেন বলেছেন, তার দেশ বৈশ্বিক উন্নয়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদানের কথা স্বীকার করে।
তিনি বলেন, ‘একটি নিরাপদ ও সুরক্ষিত অঞ্চল এবং একটি সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে একসঙ্গে এগিয়ে চলা আমরা বৈশ্বিক উন্নয়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদান স্বীকার করি।’
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশই স্বাধীনতার জন্য সাহসী সংগ্রাম করেছে।
তিনি বলেন, গত ৫০ বছরে যুক্তরাষ্ট্র ও রাংলাদেশ পারস্পরিক অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে শান্তিরক্ষা পর্যন্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছে এবং দু’দেশের জনগণের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তুলেছে।
ব্লিঙ্কেন বলেন, ‘এর ফলে, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়েছে।’
তিনি বলেন, সম্প্রতি, দুই দেশের জনগণই মানবাধিকার উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ মহামারি মোকাবেলায় অংশীদার হচ্ছে।
তিনি বলেন, ‘ঠিক যেমন সম্পর্কের শুরুর দিকে, আমরা আমাদের জনগণের জন্য গণতান্ত্রিক মূল্যবোধ, সমৃদ্ধি ও কল্যাণের জন্য যেমন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, তেমনি স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের শিশুদের জন্য উন্নত বিশ্ব গড়ে তুলতে ও তাদের আকাঙ্ক্ষা পূরণে পাশে থাকব।’
পররাষ্ট্রমন্ত্রী একটি আনন্দঘন মাইলফলক সুবর্ণজয়ন্তী উদযাপনে সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat