×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৩-২৯
  • ১১৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণের লক্ষ্যে আজ ইসিসিডি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবগঠিত এ কমিটির প্রথম সভায় শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের নীতিমালা সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা ইখতিয়ার উদ্দিন, উপ-পরিচালক ইসলামী ফাউন্ডেশন মো. নুরুল হক, জেল সুপার মো. শামীম ইকবাল, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মোজাহারুল হক, প্যানেল মেয়র আব্দুল হাই হাওলাদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মারুফ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তার প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচকরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশুদের জন্য একটি যুগপোযোগী এবং সকলের কাছে গ্রহণযোগ্য শিশু উন্নয়ন নীতিমালা-১১ প্রণয়ণ করে সকল মহলের প্রশংসা কুড়িয়েছে। শিশুদের কল্যাণে এবং তাদের বিকশিত হবার পথ সুগম করার জন্য অনেক প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন করছে এবং প্রাক-প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে।
সভায় অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানোর জন্য সরকারি-আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয় এবং তারা যাতে সঠিকভাবে এই দায়িত্বটি পালন করেন সেই আহ্বানও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat