×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-০৩-২৯
  • ১০৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

বাসে অগ্নি সংযোগ ও নাশকতার মামলায় গ্রেফতারকৃত বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট নিপুণ রায় চৌধুরীকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
সোমবার নিপুণ রায়কে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। রাজধানীর হাজরিবাগ থানায় করা মামলায় তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে রোববার বিকেলে রাজধানীর রায়েরবাজারের বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।
রোববার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, শনিবার রাজধানীর জনপথ মোড় ও মালিবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিপুণ রায়কে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা গেছে, নিপুণ রাজধানীসহ সারা দেশে নাশকতার পরিকল্পনা করেন। তারই অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ি, মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়। এ কারণে তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat