×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৩-২৯
  • ৯০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বিশ্বব্যাপী ধনী ও দরিদ্র দেশসমূহের মধ্যে করোনাভাইরাস ভ্যাকসিন সরবরাহে বৈষম্যের ব্যপারে এবং কোভাক্স উদ্যোগের মাধ্যমে যারা দরিদ্রতর দেশগুলোয় ভ্যাকসিন বিতরণ করছে তাদেরকে সোমবার সতর্ক করেছে।
জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম গেব্রিয়াসুস বলেন,“ধনী দেশগুলোতে বিতরণকৃত ভ্যাকসিন সংখ্যা এবং কোভাক্সের মাধ্যমে পরিচালিত ভ্যাকসিন বিতরণের সংখ্যা প্রতিদিন বাড়ছে।”
সংযুক্ত আরব আমিরাত আয়োজিত টিকাদান সংক্রান্ত এক ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য প্রদান কালে টেড্রোস বলেন,“ভ্যাকসিনের অসম বিতরণ কেবল একটি নৈতিক জুলুমই নয়, এটি অর্থনৈতিক ও মহামারীবিস্তার সংক্রান্ত জ্ঞানের দিক থেকে আত্ম-পরাজয়ও। যতক্ষণ ভাইরাসটি কোথাও ঘুরপাক খাবে ততক্ষণ মানুষের মৃত্যু অব্যাহত থাকবে , বাণিজ্য এবং ভ্রমণ ব্যাহত হতে থাকবে, অর্থনৈতিক পুনরুদ্ধার আরও বিলম্বিত হবে।”
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কোভিড-১৯ টি ভ্যাকসিনের মজুদ গড়া দেশসমূহের সমালোচনা করে মহামারী অবসানের লক্ষ্যে সেগুলো ভাগ করে নেয়ার আহ্বান জানান।
কোভাক্স উদ্যোগে মে মাসের শেষ নাগাদ বিশ্ব্ েপ্রায় ২৩৮ মিলিয়ন ডোজ সরবরাহ করবে বলে আশা করা হয়েছিল এবং এ পর্যন্ত ৩২ মিলিয় ডোজের বেশি প্রেরণ করা হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে কোভিড-১৯ মহামারি শুরুর পর এ পর্যন্ত এতে প্রায় ২৮ লাখ লোকের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat