×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৩-৩১
  • ১১১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ ২০২০’র মশাল প্রজ্জ্বলন করলেন বিওএ সভাপতি ও সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এসবিপি(বার),বিএসপি,বিজিএম,বিজিবিএমএস,পিএসসি,জি। এ সময় উপস্থিত ছিলেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিওএ উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, বিওএ সদস্য এ কে সরকার ও এম বি সাইফ।
আজ বুধবার বেলা ১১ টায় বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশালটি প্রজ্জ্বলন করে সেনা প্রধান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইলিয়াস হোসেন ও ভলিবল খেলোয়াড় জেসমিন পপির হাতে তুলে দেন। দেশের ২২কৃতি এ্যাথলেট মশালটি বহন করে আজ বিকেলে বিওএ ভবনে পৌছাবেন।
এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সেনা প্রধান। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হায়দার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat