×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৪-০২
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি করোনাভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে দেশের সামর্থবানদের প্রতি আহবান জানিয়েছেন।
আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রয়াত মো. শাজাহানের স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এই আহবান জানান। ওবায়দুল কাদের তাঁর বাসভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি দেশের সামর্থবানদের প্রতি অনুরোধ জানাচ্ছি, করোনার এই দুঃসময়ে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুন।
করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় দলীয় নেতা-কর্মীদের শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সারাদেশে ক্যাম্পেইন করে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এখন থেকে ঘরোয়া ভাবে সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।
বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যবোধ ও মূল্যবোধ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে টিমওয়ার্ক গড়ে তুলতে হবে।
প্রয়াত শাজাহানের স্মৃতিচারণ করে তিনি বলেন, শাজাহানের মত কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। দুঃসময়ে সুবিধাভোগীরা যখন কেউ থাকবেনা তখন শাজাহানের মত নিবেদিত কর্মীরাই পাশে থাকে। দলে সুবিধাভোগী কর্মীদের দরকার নেই, দরকার শাজাহানের মতো নিবেদিতপ্রাণ কর্মীদের।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক মো. শাহজাহান গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এর আগে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রয়াত এইচ টি ইমামের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat