×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৫-০৯
  • ১০৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ঢাকার আগারগাঁয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া মাহফিলে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আলোচকবৃন্দ প্রয়াত ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর স্মৃতিচারণমূলক আলোচনা করেন।
ইয়াফেস ওসমান বলেন, ওয়াজেদ মিয়া ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী। বিজ্ঞানের উন্নয়ন ছাড়া দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় -এ বিশ্বাস নিয়ে ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান উন্নয়নের জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন; তার মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে তিনি কাজ করে গেছেন। তার অক্লান্ত প্রচেষ্টার ফলেই আজ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যাপক উন্নয়ন ও গবেষণার পথ প্রসারিত হয়েছে।
তিনি বলেন, রাজনীতিতে সাফল্যের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও ড. ওয়াজেদ মিয়া সেদিকে না গিয়ে বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানের উন্নয়নে মনোনিবেশ করেন। ওয়াজেদ মিয়ার আজীবনের স্বপ্ন ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat