×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-০৫-১০
  • ৯৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি পুলিশ স্টেশনে এক আত্মঘাতির ভয়াবহ হামলায় অন্তত ছয়জন নিহত ও আরো ছয়জন আহত হয়েছে।
নগরীর দক্ষিণে রোববার সন্ধ্যায় ব্যস্ত মাকা আল মুকারাম সড়কের ওয়াবেরি স্টেশনে এ হামলা চালানো হয়।
সোমালি পুলিশ কমান্ডার ইব্রাহিম মোহামেদ জানান, বিস্ফোরণটি ছিল ভয়াবহ এবং এর ফলে ভবনের অংশবিশেষ ধ্বংস হয়ে যায়।
পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে জানান, বিস্ফোরণে ছয় ব্যক্তি প্রাণ হারিয়েছে । এর মধ্যে চারজন বেসামরিক নাগরিক ও দু’জন পুলিশ কর্মকর্তা। এছাড়া আহত হয়েছে আরো ছয়জন।
বিস্ফোরণের পর পুলিশ ব্যস্ত সড়কটি বন্ধ করে দেয়।
আল শাবাব গ্রুপ এ হামলার দায় স্বীকার না করলেও আল কায়দার সাথে যুক্ত জঙ্গিরা নিয়মিতই সোমালিয়ার রাজধানীতে হামলা চালায়।
সোমালিয়ার ফেডারেল সরকারের পতন ঘটানোর জন্যে ২০০৭ সাল থেকে আল শাবাব গ্রুপ দেশটির সরকারি ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat