×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৫-১০
  • ৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনাকালে বৈশ্বিক পরিস্থিতি মোটেই সুবিধাজনক অবস্থানে নেই। তাই সকলেই বিপর্যস্ত। তবে শংকিত হলে বিপদ আরো বাড়বে। এ কারণে ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং ধৈর্য্যই ধর্ম। আজ সবচেয়ে বড় প্রয়োজন স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলা এবং আনন্দ-উচ্ছাসে গা ভাসিয়ে না দেয়া।
তিনি আজ সোমবার হালিশহর মুনির নগর ও দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে ঈদ উপহার বিতরণকালে এলাকাবাসীর উদ্দেশ্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কিছু নিষেধাজ্ঞা রয়েছে। এর আওতায় দূরপাল্লার যাত্রী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবুও ঈদ আনন্দ উপভোগে মানুষের ছুটে চলা থেমে নেই। তাই পদে পদে বিপদ ঘটার আশংকা দেখা দিচ্ছে। এই বিপদ ঈদ আনন্দকে শুধু ম্লান করবে না বরং বড় ধরণের বিপর্যয় ও দুর্ভোগ ডেকে আনবে। তাই প্রত্যেকের উচিত বাড়িতে গিয়ে আপনজনদের বিপদ ডেকে না আনা।
তিনি উল্লেখ করেন, ভারতে সংক্রমিত করোনা ভাইরাসের নতুন বিপজ্জনক ধরণটির অনুপ্রবেশের আভাস পাওয়া গেছে। অবশ্যই তা প্রতিরোধ করতে হবে এবং আমরা তা করতে পারবো। কারণ মহান আল্লাহর পর আমাদের একমাত্র ভরসা সাহসী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
হালিশহর মুনির নগর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দীন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আফরোজা কালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মো. এনামুল হক, সহ-সভাপতি এসএম নাসির উদ্দীন।
তিনি দক্ষিণ আগ্রাবাদ এক্সেস রোডের একটি কমিউনিটি সেন্টারে প্রতিবন্ধীদের কাছে ঈদ উপহার বিতরণ করতে গিয়ে বলেন, ঈদ উপহার দয়া নয়, সহায়তা। আশা করি, আজ যারা প্রতিবন্ধী আল্লাহ তাদের ওপর রহমত বর্ষণ করবেন।
কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জি. ফারুক আহমেদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চসিক প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দীন, কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আফরোজা কালাম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ আল ইব্রাহিম, রাহুল বড়ুয়া রাহুল, রনি মির্জা, ফরহাদ সায়েম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat