×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৫-১১
  • ১০০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গত ১০ দিনে পরিবারের দু’জন সদস্যকে হারিয়েছেন অভিনেত্রী মীরা চোপড়া। মেনে নিতে পারছেন না এই পরিস্থিতি। আঙুল তুললেন দেশের স্বাস্থ্য ব্যবস্থার দিকে।

অভিনেত্রী প্রিয়ঙ্কা এবং পরিণীতি চোপড়ার তুতো বোন মীরা চোপড়া। সম্প্রতি তাঁর দুই তুতো ভাইকে হারিয়েছেন তিনি। খুবই ঘনিষ্ঠ ছিলেন তাঁরা। এক জন বেঙ্গালুরুতে দু’দিন ধরে খুঁজেও কোনও আইসিইউ পাননি। দ্বিতীয় জনের অক্সিজেনের মাত্রা আচমকাই নীচে নেমে যায়। ব্যবস্থা করা যায়নি অক্সিজেনের। দু’জনেরই বয়স ৪০-এর কোঠায়। এই দু’টি ঘটনার পরে দেশের প্রশাসনের উপরে ক্ষোভ তৈরি হয়েছে অভিনেত্রীর। তাঁর মত, গত বছর লকডাউন করা হয়েছিল স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য। একটি সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন, ‘‘ তার পরেও কোভিডের দ্বিতীয় ঢেউ সামলানোর জন্য কোনও পরিকাঠামোই তৈরি হয়নি। মনে হচ্ছে, মানুষের প্রাণগুলো যেন হাত ফসকে বেরিয়ে যাচ্ছে।’’

নিজে সম্প্রতি কোভিড মুক্ত হওয়া অভিনেত্রী এখন মানসিক ভাবে বিধ্বস্ত। পরিবারে ম়ৃত্যুমিছিল দেখে হতভম্ব তিনি। নিজেকে অসহায় এবং অপ্রয়োজনীয় লাগছে বলে জানালেন মীরা। ভয় হচ্ছে তাঁর, ‘‘যদি আরও কাছের মানুষকে হারাই!’’ তাই এখন তাঁর উপলব্ধি, ‘‘দেশ গর্তে পড়ে গিয়েছে।’’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat