×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৫-২০
  • ১১৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ গতকাল রাত ১২টা থেকে বন্ধ হওয়ায় উপকূলীয় জেলা পিরোজপুরের বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা প্রদানের জন্য ৩০২ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। মাছের প্রজনন বৃদ্ধি এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সমুদ্রে মাছ আহরণ বন্ধ থাকবে।
এ সময় মৎস্য আহরণে বিরত থাকা মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ জেলার ৫ হাজার ৩শত ৯৩ জন জেলেকে ১ম কিস্তির বরাদ্দের ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত ৫৬ কেজি করে চাল দেয়া হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ চাল বরাদ্দ করেছে। পিরোজপুর সদর উপজেলায় ১ হাজার ৪৮ জনকে ৫৮.৬৮৮ কেজি, নেছারাবাদে ১৩৩ জনকে ৮ হাজার ৮ কেজি, ইন্দুরকানীতে ৭১১ জনকে ৩৯ হাজার ৮১৬ কেজি, মঠবাড়িয়ায় ২ হাজার জনকে ১১২.০০০ কেজি, নাজিরপুরে ৩০৯ জনকে ১৭.৩০৪ কেজি, ভান্ডারিয়ায় ৯৯০ জনকে ৫৫.৪৪০ কেজি, কাউখালীতে ১৯২ জনকে ১০.৭৫২ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। পিরোজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মোজাহারুল হক জানান, অবিলম্বে এ চাল বিতরণ কর্মসূচি শুরু হবে। পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারী জানান নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং এ লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat