×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৫-২৬
  • ৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিজিটাল সরকারি ভাবে ভূমি জরীপ কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ৪০ জনকে আসামী করে বুধবার রাজশাহী দিয়ারা সেটেলমেন্টে অপারেশনের উল্লাপাড়া অস্থাই ক্যাম্পের দায়ীত্বরত কানুনগো ও ক্যাম্প অফিসার মোঃ আবু সাঈদ বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন । মামলা নং - ১৯ এ মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলো-উপজেলার রামকান্তপুর গ্রামের আদেল প্রামানিকের ছেলে মুকুল হোসেন(৫৬), সমশের প্রামানিকের ছেলে জিল্লার হোসেন(৬০), আজমল হোসেনের ছেলে পলাশ (৩৯), আবুল কালামের ছেলে সেলিম রেজা (২৫) ও জহুরুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন বাবু (৩২)।
মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আলাউদ্দিন জানান, সরকারিভাবে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ৯০ নং রামকান্তপুর মৌজার সাতবড়িয়া ঘাট সংলগ্ন মাঠে ডিজিটাল পদ্ধতিতে সরকারি ভুমি জরীপ কাজ চলছে । গতকাল ওই ভুমি জরীপ কাজ চলাকালীন সময় গ্রেফতার কৃত আসামীরা ভুমি জরীপ কাজে বাধা দেয় এবং জরীপ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাদি ছিনিয়ে নেয় ।
এ বিষয়ে রাজশাহী দিয়ারা সেটেলমেন্টে অপারেশনের উল্লাপাড়া অস্থায়ী ক্যাম্পের দায়িত্বরত কানুনগো ও ক্যাম্প অফিসার মোঃ আবু সাঈদ বাদী হয়ে বুধবার সকালে থানায় মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার এবং দুপুরের পর আদালতের মাধ্যমে আসামীদেরকে জেলে পাঠানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat