×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৫-২৬
  • ৮২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জর্জ ফ্লয়েডের পরিবারের সাহসিকতার প্রশংসা করেছেন। পুলিশ কর্মকর্তার হাতে গ্রেফতার হওয়ার সময় আফ্রিকার বংশোদ্ভূত আমেরিকান এ নাগরিক নিহত হওয়ার পর প্রথম বার্ষিকীতে তিনি এমন মন্তব্য করেন। আর এ ঘটনাকে কেন্দ্র করে ওই সময় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়তে দেখা যায়। খবর এএফপি’র।
হোয়াইট হাউসে ফ্লয়েডের পরিবারের বিভিন্ন সদস্যের সাথে কথা বলার পর এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘ফ্লয়েডের পরিবার অসাধারণ মনোবল দেখিয়েছেন, বিশেষ করে তার কনিষ্ঠ মেয়ে গিয়ানা। মেয়েটি আজ আবার আমার সাথে সাক্ষাত করেছে।’
বাইডেন বলেন, ‘তাকে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ৬০’র দশকের সিভিল রাইটস যুগের পর থেকে এমন বিক্ষোভ আর আমরা দেখতে পাইনি। শান্তিপূর্ণ এ বিক্ষোভে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে এবং সকলকে একযোগে বলতে দেখা যায় অনর্থক হত্যা অনেক হয়েছে, আর না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat