×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৬-০১
  • ৯৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে, একই সময়ে করোনাক্রান্ত হয়েছেন আরও ৮৪ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত একদিনে করোনাক্রান্ত হয়ে মৃত ৩ জনের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগের ৪ জেলায় করোনায় মোট মৃত সংখ্যা ৪০৯ জনে দাঁড়িয়েছে, এরমধ্যে সিলেট জেলার ৩৩১, সুনামগঞ্জের ৩০, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজার জেলার ৩০ জন রয়েছেন।
গত একদিনে সিলেট বিভাগে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হওয়া ৮৪ জনের মধ্যে সিলেট জেলার ৭৫, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ৬ ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৯৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৮৭৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮২১ জন, হবিগঞ্জে ২ হাজার ৫০৪ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৪৯৫ জন রয়েছেন।
এদিকে গত একদিনে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৭২ জন সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলার ৬৬, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলার ১ জন রেেয়ন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাক্রান্ত থেকে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৩১৪ জন।এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ১৮২, সুনামগঞ্জের ২ হাজার ৭২৮, হবিগঞ্জের ২ হাজার ৭২ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৩৩২ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্থী হয়েছেন আরও ১২ জন,এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ২৪৬ জন করোনাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন,যার মধ্যে সিলেট জেলায় ২২৫, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজার জেলায় ৬ জন রয়েছেন। অপরদিকে গত একদিনে সিলেট বিভাগে আরও ৬৫ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৭৭ জন, এরমধ্যে সিলেট জেলায় ৪১৪ ও মৌলভীবাজার জেলায় ৬৩ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat