×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৬-০৭
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু বলেই চলতি বছর সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ করেছেন, যা বাজেটের প্রায় ১৭.৪ শতাংশ ।
পররাষ্ট্রমন্ত্রী স্বেচ্ছাধীন তহবিল হতে তাঁর নির্বাচনী এলাকা সিলেটে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গতকাল এ কথা বলেন।
এসময় প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৩৫ জনের মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এরআগে এ বছর ৬ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া, গত ২ বছরে ২০ লক্ষ টাকা এই তহবিল থেকে বিতরণ করা হয়।
ড. মোমেন বলেন, সিলেটে জমিহীন, গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাড়ি বিতরণ করা হয়েছে। যারা এখনো পাননি তাদেরকে পর্যায়ক্রমে দেয়া হবে।
তিনি আরো বলেন, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ভিজিএফ কার্ডের সুবিধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শুরু হয়েছে। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ৫ হাজার টাকা দিয়ে শুরু হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে এখন প্রত্যেক মুক্তিযোদ্ধাকে প্রতি মাসে ২০ হাজার করে টাকা দেয়া হবে।
ড. মোমেন বলেন, করোনার মধ্যেও দেশের স্থানীয় বাজার যথেষ্ঠ চাঙ্গা রয়েছে। তিনি বলেন, প্রতিবেশী দেশের তুলনায় অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছো । এভাবে এগিয়ে গেলে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, একটি উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগ সরকারকে তৃতীয় বার নির্বাচিত করায় জাতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে পেরেছে । এছাড়া বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করতে পেরেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat