×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৬-০৮
  • ৯২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের ভূখন্ডগত অখন্ডতা রক্ষার জন্য সোমবার যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্নিশ্চিত করেছেন এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়া তাদের সীমান্তে সৈন্য জড়ো করার পর বাইডেন এ সমর্থনের কথা ব্যক্ত করলেন। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, বাইডেন জেলানস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তিনি এই গ্রীস্মে হোয়াইট হাউসে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন।
আগামী সপ্তাহে জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে বাইডেনের সম্মেলনের প্রাক্কালে ইউক্রেনের প্রতি সমর্থন জানানোর লক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্টকে জুলাইয়ে ওয়াশিংটন সফরের এ আমন্ত্রণ জানানো হয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি জানান, এ দুই নেতা দেশ দু’টির অভ্যন্তরীণ মূল্যবোধ শেয়ার করা এবং ইউক্রেনের ইউরো-আটলান্টিক আকাঙ্খার বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, বাইডেন ডনবাস ও ক্রিমিয়ায় রাশিয়ার চলমান আগ্রাসনের মুখে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখন্ডগত অখন্ডতা রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট জেলানস্কি বাইডেনের আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়েছেন।
তিনি বলেন, তাদের ফোনালাপের সময় বাইডেন ন্যাটোতে ইউক্রেনের যোগ দেয়ার উপায় বের করার জন্য ফের সমর্থন জানানোর কথা ব্যক্ত করেন।
ইউক্রেনকে ৯ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্র পরিকল্পনা গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলানস্কি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat