×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৬-১০
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেছেন।
বিদায়ী বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নে তার সময়ে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের এ কথা জানান।
সেরনিয়াবাত তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের জন্য রাষ্ট্রপতিকে তার কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সফলভাবে দায়িত্ব পালনের জন্য বিদায়ী বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, ফোর্সেস গোল-২০৩০ এর আওতায় বিমান বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকার নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আগামীতে একটি আধুনিক ও উন্নত বাহিনীতে পরিণত হবে।
করোনা মোকাবিলায় বিমান বাহিনীসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দেশ ও জাতির প্রয়োজনে বিমান বাহিনী ভবিষ্যতেও এগিয়ে আসবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat