×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৫
  • ১২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় একটি বাড়িতে মশার কয়েলের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। আহতরা হলেন শাহাদৎ হোসেন (২৮), তার স্ত্রী রুপালী বেগম (২০) এবং তাদের দুই বছরের ছেলে রিফাত। দগ্ধ শাহাদৎ হোসেনের বড় ভাই নোয়াব আলী বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফতুল্লার সস্তাপুর শিবু মার্কেট এলাকার ওই বাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে। এতে ঘুমিয়ে থাকা তিনজন দগ্ধ হয়। তাদের সকাল পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ শাহাদৎ হোসেনের শরীরের ৫৫ ভাগ, রুপালীর ২০ ভাগ এবং ছেলে রিফাতের শরীরের ২২ ভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জ থানার রুদ্ধেশ্বর গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat