×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৬-১৫
  • ১১১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 নির্বিঘেœ সুষ্ঠুভাবে হজ ও ওমরা পালন নিশ্চিত এবং এজেন্সিসমূহের নিবন্ধন ও সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনার বিধান করে আজ সংসদে হজ ও ওমরা ব্যবস্থাপনা বিল-২০২১ পাস হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে দেশের মুসলমানদের হজ ও ওমরা পালনে গমনাগমনসহ এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়। এছাড়া হজ ও ওমরা সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে আরো উন্নত সেবা প্রদান করতে নিবন্ধন ও ব্যবস্থাপনায় আরো দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান করা হয়।
বিলে উল্লেখিত বিধান লংঘনজনিত অপরাধের বিচার এবং দন্ড প্রদানের বিধান করা হয়েছে। অপরাধে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা, হজ এজেন্সির লাইসেন্স বাতিলসহ বিভিন্ন দন্ডের বিধান করা হয়েছে।
এছাড়া বিলে হজ এজেন্সি নিবন্ধন, নিবন্ধনের যোগ্যতা ও শর্তাদি, নিবন্ধন স্থগিত ও বাতিল, লাইসেন্স প্রাপ্তি, লাইসেন্স স্থগিত ও বাতিল, লাইসেন্স নবায়ন, অপরাধ, বিচার, দন্ড, জরিমানা, হজ পালনে যোগ্যতা ও শর্তাদিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।
বিলে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটি ও নির্বাহি কমিটি গঠনের বিধান করা হয়।
বিল পাসের প্রক্রিয়ায় জাতীয় পার্টির মুজিবুল হক, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, বেগম রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন, বেগম রুমীন ফারহানা এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধন প্রস্তাব আনলে ২টি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
এছাড়া আজ সংসদে মংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১ এর ওপর নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম রিপোর্টটি উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat