×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৬-২৩
  • ১০৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ঢাকার বোট ক্লাবে যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে নতুন তথ্য বেরিয়ে এসেছে। অভিযুক্ত নাসির ইউ মাহমুদ ওই রাতে পরীমণিকে সিনেমার কাজের ব্যাপারে আলোচনার জন্য বোট ক্লাবে নিয়ে যান। ওই নায়িকার বন্ধু তুহিন সিদ্দিকী অমির মাধ্যমে পরীমণি সেখানে যান। ক্লাবে গিয়ে কাজের বিষয়ে পরিমণী আলোচনা উঠালে নাসির ইউ মাহমুদ বলেন, আগে খাওয়া দাওয়া হোক, পরে কথা বলি। এরপর দ্রুত ঘটনাগুলো ঘটতে থাকে।
তদন্তের সাথে সংশ্লিষ্টরা জানান, ঘটনার দিন রাতে পরীমণি ঢাকা বোট ক্লাবে যান রাত ১২ টার সময়। সেসময় ক্লাব ছিলো বন্ধের পথে। এরপরও নাসির ইউ মাহমুদসহ তাঁর কয়েকজন বন্ধু ক্লাবের ভেতরে অবস্থান করছিলেন।পরীমণি সেখানে যাবার পর তাকে ড্রিংকস অফার করা হয়। সামান্য ড্রিংকস নেয়ার পরপরই পরীমণি অস্বাভাবিক আচরণ করতে থাকেন। পুলিশের ধারনা তার ড্রিংকস গ্লাসে ক্ষতিকর কিছু মিশিয়ে দেয়া হয়েছিলো। একসময় পরীমণি প্রায় অচেতন হয়ে পড়লে নাসির ইউ আহমেদ তাঁর গায়ে হাত দেন। পরীমণি সম্বিত ফিরে পেলে সেখানে ধ্বস্তাধস্তি শুরু হয়। পরে সিকিউরিটি এবং অন্যান্যদের সহায়তায় পরীমণিকে সেখান থেকে বের করে আনা হয়।
এদিকে, বিভিন্ন ক্লাবের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীমণির সাথে ঘটনা ঘটিয়ে নাসির ইউ আহমেদ পাঁচদিন পর্যন্ত অধরা থাকেন। এইসময় তিনি বিভিন্ন ক্লাবে গিয়ে তাঁর বন্ধু বান্ধবদেরকে ওই রাতে কি ঘটেছিলো তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। অনেকটা গর্ব করেই তিনি এসব কথা যখন বলছিলেন তখন বন্ধু বান্ধবরা তাকে সাবধান করেন। তাঁরা তাকে আত্মগোপনেও চলে যেতে বলেন।
এসময় তিনি বলেন, এই পুঁচকি মেয়ের জন্য আমি আত্মগোপনে যাবো। এর কয়েকদিন পর পরীমণির ফেসবুক স্ট্যাটাস এবং সাংবাদিক সম্মেলন সবকিছু ওলটপালট করে দেয়। নাসির ইউ মাহমুদ তাঁর দীর্ঘদিনের সাথী অমিকে নিয়ে উত্তরার একটি বাসায় আত্মগোপনে যান। ক্লাবের বাইরে সময় কাটানোর জন্য তারা এই বাসাটি ভাড়া করেন। সেখান থেকে তিনজন মেয়েসহ ওই দুজনকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat