×
ব্রেকিং নিউজ :
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ
  • প্রকাশিত : ২০২১-০৬-২৮
  • ৮২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী  ‘মুজিব শতবর্ষ  ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে যাত্রা শুর করলো এনআরবিসি ব্যাংকের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘প্লানেট’। 
অর্থনীতি, ব্যাংকিং, ব্যবসা-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও শিল্প-সাহিত্য বিষয়ক এই ম্যাগাজিনের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। 
সোমবার অনলাইন প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালকবৃন্দ,ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম আউলিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
উদ্বোধনী সংখ্যায় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, আর্থিক খাতের নীতি-নির্ধারক, উদ্যোক্তা, সাংবাদিক ও ব্যাংকাররা লিখেছেন। এখন থেকে প্রতি প্রান্তিকে ম্যাগাজিনটি প্রকাশিত হবে। 
এনআরবিসি ব্যাংকের কমিউনিকেশন বিভাগের এই প্রকাশনা ছাপা সংস্করণের পাশাপাশি ব্যাংকের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। 
ব্যাংকের পরিচালক, উদ্যোক্তা, শেয়ারহোল্ডার, কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ গ্রাহক, অর্থনীতিবিদ, সাংবাদিক ও অন্যান্য স্টেকহোল্ডারদের বিভিন্ন ধরনের লেখনীতে সাজানো হবে ম্যাগাজিনটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat