×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৬-৩০
  • ৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ঢাকা তিন দিনের মধ্যে আমেরিকার মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাবে এবং শিগগিরই বাংলাদেশের ক্রয়কৃত ২০ লাখ ডোজ চীনা টিকা এখানে পৌঁছবে।
তিনি আজ ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেটিং ক্লাবের উদ্বোধন শেষে সাংবাদিকদের বলেন, ‘শিগগিরই কোভিড-১৯ টিকার স্বল্পতা কেটে যাবে। টিকা পাওয়া নিয়ে কোনো সমস্যা থাকবে না।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভাক্সের অধীনে বাংলাদেশকে উপহার হিসাবে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্না কোভিড-১৯ ভ্যাকসিনের ২৫ লাখ ডোজ শুক্রবার ও শনিবার দুটি চালানে এখানে পৌঁছবে।
ড. মোমেন আরো বলেন, চীনের সাইনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্যিক ভিত্তিতে ক্রয়ের অংশ হিসাবে ২০ লাখ ডোজ টিকার প্রথম চালানটি শিগগির এখানে পৌঁছবে।
এদিকে ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজে বলেছেন যে, সাইনোফার্মের ভ্যাকসিনের ২০ লাখ ডোজ বেইজিংয়ে প্রস্তুত রয়েছে এবং সেগুলো শিগগির ঢাকা পৌঁছবে।
তিনি তার পোস্টে বলেন, ‘মহামারীর নতুন ঢেউ মোকাবেলায় চীন আমাদের বাংলাদেশী বন্ধুদের পাশে রয়েছে।’
বাংলাদেশ শিগগির চীন থেকে সাইনোফার্ম টিকার দেড় কোটি ডোজ এবং রাশিয়ার কাছ থেকে স্পুটনিক টিকার আরও একটি বড় চালান পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat