×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-০৭-০১
  • ৯৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনায় ৭ জন মারা গেছে সবাই সিলেট জেলার বাসিন্দা।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে সিলেট বিভাগে করোনায় ৭ জনকে নিয়ে এ পর্যন্ত বিভাগের চার জেলায় মোট মৃত্যুবরন করেছেন ৪৭৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৯১,সুনামগঞ্জের ৩৩, হবিগঞ্জের ১৯ ও মৌলভীবাজার জেলার ৩৫ জন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত এক দিনে সিলেট বিভাগের চার জেলায় মোট ৬৮৪ জনের করোনার নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৯৯ জন। এতে আক্রান্তের হার হচ্ছে শতকরা ২৯.০৯ ভাগ। গত এক দিনে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ১৪৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জের ১১, হবিগঞ্জের ১২ ও মৌলভীবাজার জেলার ২৯ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৮১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ১৯৪ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৫৬ ও মৌলভীবাজার জেলায় ৩ হাজার ২৫ জন রয়েছেন।
এদিকে সিলেট বিভাগের চার জেলায় গত এক দিনে করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ৯৯ জন। সুস্থ্যদের মধ্যে সিলেট জেলাট ৬৯, সুনামগঞ্জের ৮ ও মৌলভীবাজার জেলার ২২ জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত থেকে মোট সুস্থ্য হয়েছেন ২৩ হাজার ৬৭২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৭০ সুনামগঞ্জের ২ হাজার ৮২৮, হবিগঞ্জের ২ হাজার ১১০ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৬৬৪ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat